শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাত দিনের রিমান্ডে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত

Reporter Name / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: হত্যা মামলায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে কড়া পুলিশি পাহারায় তিনজনকে সিএমএম আদালতে তোলা হয়।

পুলিশ আদালতের কাছে তিনজনকে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনজনকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুকে রমনা থানার হত্যা মামলায় ও শ্যামল দত্তকে ভাষাণটেক থানার হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। একইদিন ময়মনসিংহের ধোবাউড়া এলাকা থেকে আটক করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। পরে তাদের পৃথক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin