রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ সম্পন্ন

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এদিকে উচ্ছেদের খবর পাওয়ার পর গত রাত থেকেই সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়েছে তারা। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শুরু করা হয় উচ্ছেদ অভিযান।অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসি অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ ।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সীমানা চিহ্নিত করা হয়েছে, সীমানার ভেতরে যা ছিল সব উচ্ছেদ করা হয়েছে। খালের পাশে যে থাকবে তাকে নিয়ম মেনে থাকতে হবে। এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান নয়। ভবন অবৈধভাবে করা হয়েছিল, তাই সেগুলো ভাঙা হয়েছে। ধাপে ধাপে কাজ করা হচ্ছে, অবৈধ যায়গা দখল মুক্ত করে খনন শুরু হবে। তিনি আরও বলেন, খালের জায়গার উপরে যারাই স্থাপনা করবে সেসব ভেঙে দেওয়া হবে। সাদিক অ্যাগ্রোর স্থাপনার কিছু অংশ খালের উপরে পড়েছে। সেসব ভেঙে ফেলা হচ্ছে।

এদিকে উচ্ছেদ অভিযান চালানোর খবরে বুধবার রাত থেকেই ফার্ম থেকে বেশ কিছু গরু-ছাগল সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সাদিক অ্যাগ্রোর সামনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্থানীয়রা জানান, উচ্ছেদ অভিযানের খবর শোনার পর সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু-ছাগল রাতেই সরিয়ে নিতে দেখেছি। এ ছাড়া রাস্তায় এবং খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনাও ইতোমধ্যে সরিয়ে নিয়েছে তারা।

প্রসঙ্গত, কোরবানির জন্য রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের পুত্র মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কেনার খবর প্রকাশিত হয়।এরপর থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে অঢেল সম্পত্তি থাকার তথ্য বেরিয়ে আসতে থাকে। পুঁজিবাজারেও রয়েছে তার মোটা অংকের বিনিয়োগ। ছাগলকাণ্ডের পর মতিউর রহমানকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে অপসারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin