শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শ্রম সংস্কারের প্রতিশ্রুতি

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯:২৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: শ্রম ইস্যু আমাদের শীর্ষ অগ্রাধিকারের একটি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের উৎপাদন খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে তার সরকার গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার করবে। অন্তর্বর্তী সরকার সকল ধরনের শ্রম সমস্যা সমাধান করতে চায় বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু সম্মেলনের (কপ-২৯) ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।এসময় এ বিষয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মে। তিনি ড. ইউনূসের সঙ্গে মানবপাচার ও অভিবাসন নিয়েও আলোচনা করেন।

আইনি মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত অভিবাসন কমিয়ে দেবে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করবে। বৈঠকের শেষে সাবেক ব্রিটিশ এই প্রধানমন্ত্রীকে জুলাই-আগস্ট আন্দোলনে দেয়ালচিত্র নিয়ে প্রকাশিত ‘আর্ট অব ট্রায়াম্ফ’ বইয়ের একটি কপি উপহার দেন ড. ইউনূস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin