বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সালথায় উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা 

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান   মো: ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত ঘোষনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়ন পত্র জমা দেওয়া অপর প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান  ওয়াদুদ মাতুব্বরের  মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
 ১লা মে  বুধবার রিটার্নিং অফিসার  ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এক লিখিত আদেশে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়  মো: ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো ইয়াছিন কবীর বলেন, অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো:ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালথা উপজেলা  চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়েছে।পরবর্তীতে  আদালতের কোন নির্দেশনা এলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত , ২১ মে সালথা  উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পত্র বাতিলের বিষয়ে জানার জন্য উপজেলা চেয়ারম্যান  ওয়াদুদ মাতুব্বরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে  পাওয়া যায়নি ।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রার্থীদের সাথে নির্বাচনী কর্মকান্ড ও পরিবেশের বিষয়ে তথ্যাদি জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করলে বেশিরভাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা সাংবাদিকদের ফোন রিসিভ করছে না ।  ফরিদপুরের ৯ টি  উপজেলা পরিষদের নির্বাচন ৩ ধাপে  নির্বাচন অনুষ্ঠিত হবে । ১ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ ই মে । উপজেলাগুলো হচ্ছে ফরিদপুর সদর , চরভদ্রাসন ও মধুখালী উপজেলা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin