শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সায়েন্সল্যাবে বিস্ফোরণে তিন জন নিহত

Reporter Name / ২০৭ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৭:৪৫ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাণিজ্যিক ভবনের বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।

এ ঘটনায় আহত নিউ জেনারেশন নামক একটি প্রতিষ্ঠানের ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার খাইরুল বলেন, হেমায়েতপুরের ফ্যাক্টরি থেকে কাজে অফিসে এসেছিলাম। তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে। চোখের সামনেই তিন জন মারা গেছে।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কীভাবে এ বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে আট জনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin