মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:৫৭ অপরাহ্ন

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (শনিবার) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। গণঅধিকার পরিষদে সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরুল হক নুর শারীরিক জটিলতার কারণে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি আজ দেশে ফেরেন।

বিমানবন্দরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান। গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। এই ঘটনায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। ঢামেকে তিনি প্রায় ১৮ দিন চিকিৎসা নেন এবং পরে বাসায় ফেরেন।

দেশে চিকিৎসা নেওয়ার পরও কিছু শারীরিক জটিলতা থাকায় এবং উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং সেখানে মোট ১২ দিন অবস্থান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin