মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিরিয়ায় বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল

Reporter Name / ২১৪ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: সিরিয়ায় কৌশলগত বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত চলে তেলআবিবের এ অভিযান। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রাজধানী ও আশপাশের এলাকাগুলোয় জোরদার করা হয়েছে হামলা। সিরিজ বিস্ফোরণ হয়েছে দামেস্কে। আক্রান্ত সিরীয় সেনাবাহিনীর ঘাঁটি। শুক্রবার দেশটির বাফার জোনে অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ।

তেলআবিবের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় প্রতিরক্ষামূলক মিশন পরিচালনা করছে তারা। কৌশলগত বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অস্ত্রসজ্জিত সেনা। পৌঁছে দেয়া হয়েছে অ্যান্টি ট্যাংক মিসাইল ব্যবস্থা, মিলিটারি ভেস্ট, গোলাবারুদসহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম।

বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার (৮ ডিসেম্বর) বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। আসাদ পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নেন। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন। সর্বশেষ ২৪ বছর ক্ষমতায় ছিলেন বাশার।

এর মাধ্যমে দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনকে মধ্যপ্রাচ্যের মোড় ঘোরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin