শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিসিইউতে খালেদা জিয়া

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৬:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাত ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করানো হয়। তাকে সিসিইউতে রেখেই চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।রোববার (৩১ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।গত রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেডিক্যাল বোর্ডের সদস্যরা গুলশানে তার বাসভবনে যান। পরে খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তখন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

এরপর তাকে রাত সাড়ে ৩টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয়।সর্বশেষ গত বুধবার (১৩ মার্চ) স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পর দিন বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়।এর আগে, বুধবার (২৭ মার্চ) খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু মেডিক্যাল বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত ক্রমে বাসা থেকেই তাকে চিকিৎসা দেওয়া হয়। তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, সেদিন দুপুরের দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। কিন্তু পরবর্তী কিছুটা সুস্থ বোধ করায় তাকে হাসপাতালে না নিয়ে বাসা থেকেই চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি।জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin