শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সুখবর দিলেন নোরা

Reporter Name / ২১১ Time View
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৫৫ পূর্বাহ্ন

বিনোদন  ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নাচের তালে দর্শকহৃদয়ে কম্পন ধরানো এই অভিনেত্রী এবার মূল নায়িকা হয়ে আসছেন বড় পর্দায়। জানা গেছে, ‘মডগাঁও এক্সপ্রেস’ নামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন নোরা। কমেডি ঘরানার এই ছবিটি বলিউড নায়ক ও চিত্রনির্মাতা ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হবে।

‘মডগাঁও এক্সপ্রেস’ নির্মাণ করবেন নায়ক কুনাল খেমু। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হবে কুনালের। এই প্রসঙ্গে নোরা বলেন, শুধু নাচ দিয়ে নয়, অভিনয় দিয়েও দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিতে চাই। আমি অভিনয়টাও যে পারি, সেটাও সবাইকে দেখাতে চাই। সেই সঙ্গে অভিনয়ের জন্য নিজের হিন্দি ভাষা আরও ভালোভাবে আয়ত্ত করছেন বলেও জানিয়েছেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, এবার মূল নায়িকা হিসেবে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি আমি। এ ছাড়া চলতি বছর আমার আরও দু-তিনটি ছবির ঘোষণা আসবে। সেগুলোতেও ছবির মূল চরিত্রে অভিনয় করব আমি। প্রসঙ্গত, নোরা ছাড়াও ‘মডগাঁও এক্সপ্রেস’ ছবিতে আরও অভিনয় করেছেন, অবিনাশ তিওয়ারি প্রতীক গান্ধী ও দিব্যেন্দু শর্মা। এ বছরই ছবিটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin