সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলমগীর মাহমুদ আলম এর”কলম গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ গফরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের তাকওয়া অর্জনে মাহে রমজানের তাৎপর্য আলোচনা সভা ও ইফতার গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি বৃহত্তর জনগোষ্ঠী নারী সমাজকে বঞ্চিত রেখে কোন উন্নয়ন সম্ভব নয় : সাংবাদিক নুরুল আমিন ইমাম হোসেন হত্যার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’হতে হবে-প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন সুনামগঞ্জে২০ লাখ টাকা চাঁদা চাওয়ায়”এলাকাবাসীর মানববন্ধন ইরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সুনামগঞ্জে২০ লাখ টাকা চাঁদা চাওয়ায়”এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

নীরবে কাদঁছে সাধারন মানুষ।সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারের এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে বাদাঘাট বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে বক্তার বলেন, বাদাঘাট বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, তারা প্রধান অভিযুক্ত সহ এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। এদিকে, শুক্রবার রাতেই আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন তাহিরপুর থানায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী দেলোয়ার হোসেন উপজেলার নূরপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি বাদাঘাট বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে দেলোয়ার হোসেন নিজ বাড়ি থেকে বাদাঘাট বাজারে যাওয়ার পথে আফতাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক বাদাঘাট বাজারে আফতাব উদ্দিনের নিজস্ব ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আফতাব উদ্দিন ধারালো কিরিচ দিয়ে তার মাথায় কোপ দিলে মাথার ডান পাশে গুরুতর জখম হয়। পরে আবার কোপ দিলে তা তার ডান হাতের কনুইয়ের নিচে লাগে। এ সময় অন্য অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল সিকদার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ বাজারে কোনো চাঁদাবাজের স্থান নেই। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।অভিযোগ অস্বীকার করে আফতাব উদ্দিন বলেন, নূরপুর গ্রামের লিটনের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তার কাছে জানতে চাইলে দেলোয়ার হোসেন উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ এনে থানায় মামলা করেছে।

তাহিরপুর থানার (ওসি)  আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের টেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin