রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

স্বাস্থ্যখাতে এখন থেকে কথা কম, কাজ বেশি হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক:স্বাস্থ্যখাতে এখন থেকে কথা কম, কাজ বেশি হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আর এর মাধ্যমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং তার ইচ্ছা পূরণ হবে বলে জানান তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির পিতা দেশের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি চিন্তা করতেন। তিনি দেশ স্বাধীনের পর বেশ কয়েকবারই সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন। তখন চিকিৎসক নার্সদের উদ্দেশে বলতেন, তোমরা হচ্ছো ডাক্তার, নার্স। তোমরা যদি সময়মতো আসো, সময়মতো সেবা দান করো তাইলে আমি সন্তুষ্ট। তাইলে আমি বুঝবো আমার সারাজীবনের কষ্ট আর দেশ স্বাধীন করা সার্থক। আজকের অনুষ্ঠানের উদাহরণ দেখিয়ে সামন্ত লাল বলেন, আজ সকাল ১০টায় প্রোগ্রাম শুরু করে সকাল ১১টার মাঝেই শেষ করতে চেয়েছি। আমি চাই এখানে যারা বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সেবায় জড়িতরা আছেন তারা এখান থেকে গিয়ে দ্রুত কাজে ফিরে যায়। তাই সময়ের মাঝেই শেষ করব।

চিকিৎসকসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করার শপথ নিতে হবে। স্বাস্থ্যসেবাকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যেন সারাবিশ্বের মানুষ তালি দেয়। তারা যাতে বলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে। আমি এবং প্রতিমন্ত্রীর একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আর এটার সবচেয়ে বড় কারিগর আপনারা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সামন্ত লাল সেন বলেন, জাতির পিতা না থাকলে আজকে আমি থাকতাম না। আজকে মন্ত্রী হতে পেরেছি, আপনারা যারা আমার সামনে এসেছেন তারা কেউই এখানে আসতে পারতেন না।স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মার্চ মাসে আমি থাকতাম ইস্কাটনে। তখন হাতিরপুলে গেলে বঙ্গবন্ধু লুঙ্গি পড়ে নিচে আসতেন। আমাদের সঙ্গে কথা বলতেন। আমরা যারা কাছ থেকে দেখেছি তারা জানি তার দেশের প্রতি কতটুকু ভালোবাসা ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো অনুষ্ঠান ফাইভ স্টারে হবে না জানিয়ে সামন্ত লাল বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এই হলেই আমাদের স্বাস্থ্যখাতের সব কনফারেন্স হবে। কোনো ফাইভ স্টার হোটেলে আমরা যাব না। এই প্রতিষ্ঠানকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। এখানেই আমাদের আগামী পাঁচ বছরের যত অনুষ্ঠান আছে সব করব। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশিদ আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin