বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হজে গিয়ে দেশের মানুষের জন্য দোয়া করবেন

নিজস্ব প্রতিবেদক / ২২৩ Time View
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১২:১৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের হজ পালনকালে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করতে অনুরোধ করেছেন। আজ শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১৪৪৪ হিজরি/২০২৩ সনের ‘হজ কার্যক্রম-২০২৩’ উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ অনুরোধ করেন।

শেখ হাসিনা বলেন, ‘আপনারাও বাংলাদেশের জন্য দোয়া করবেন। হজ পালনকালে বাংলাদেশে যাতে উন্নয়নটা আমরা করতে পারি সেই দোয়া করবেন।’ তিনি বলেন, ‘উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, বাংলাদেশের মানুষকে যেন আর দুঃখ, কষ্ট ভোগ করতে না হয় সেই দোয়াটা আপনারা আল্লাহর কাছে করবেন।’

শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগ-দুর্বিপাক অথবা প্রাকৃতিক দুর্যোগ, সেই সঙ্গে আমাদের দেশে আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগও হয়, অগ্নিসন্ত্রাস হয়, বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ মারে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারে এ ধরনের মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, কোনো দুর্যোগ যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আপনারা সেই দোয়াটা করবেন। আপনাদের কাছে দেশের মানুষের জন্য দোয়া চাই।’

টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ‘দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আজকে অন্তত বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো খেতে পারছে সেই ব্যবস্থা করতে পেরেছি। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে দিচ্ছি।’

হাজিদের সুস্থতা কামনা করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে যাবেন। মক্কা-মদিনা শরিফে যাবেন। আপনারা যেন নিরাপদে, সুস্থ-সুন্দরভাবে হজব্রত পালন করতে পারেন, সুস্থভাবে দেশে আপনজনের কাছে ফিরে আসতে পারেন আমরা সেই দোয়া করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin