রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হজ পালনে সৌদি পৌঁছালেন ৬৩ হাজার ১৪১ বাংলাদেশি

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫:২৬ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যু হয়েছে মমতাজ বেগম (৬৩) আরও এক বাংলাদেশির। এ নিয়ে দেশের মোট ১১ হজযাত্রীর মৃত্যু হলো। এদিকে হজ পালনের জন্য এখন পর্যন্ত (৬ জুন রাত ২টা ৫৯) সৌদি পৌঁছেছেন ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী। মোট ১৬২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৯৭৬ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১৬২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৫টি, সৌদি এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বুধবার (৬ জুন) পর্যন্ত মোট ফ্লাইটের ৭৭ দশমিক ৩ শতাংশ, আর মোট হজযাত্রীর ৭৬ শতাংশ সৌদি আরবে পৌঁছেছেন।

এখন পর্যন্ত দেশের ১১ জন হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। এর মধ্যে সবশেষ মমতাজ বেগমসহ আটজন মক্কায় মারা গেছেন। তিনজন মারা গেছেন মদিনায়। গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin