রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা

Reporter Name / ৬০ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন হাওরে আগাম বন্যা ও ভারী বৃষ্টির পানি বোরো জমিতে প্রবেশ করতে শুরু করেছে। উপজেলার বেশ কয়েকটি স্লুইসগেট অকেজো ও ঢালা না থাকায় পানি বৃদ্ধি পেলেই তা হাওরে প্রবেশ করছে। এতে এ অঞ্চলের কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এমন পরিস্থিতির সংবাদ পেয়ে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব এর নির্দেশে যে সকল এলাকায় স্লুইসগেট অকেজো এবং বোরো জমিতে পানি প্রবেশ করছে, সেসব এলাকা পরিদর্শনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে কৃষকদের বোরো ফসল রক্ষায় আরও কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে নেতাকর্মীদের মতামতও চেয়েছেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, এমপির রাজনৈতিক সচিব মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিল্লাদ হোসেন, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিক আহমেদ সম্রাট, মাঘান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম রহিছ উদ্দিনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা।

এদিকে কৃষকদের বোরো ফসল রক্ষায় মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার হরিনখালা খাল পদেরকোনা স্লুইসগেটে ব্যক্তিগত উদ্যোগে ৫০০ বস্তা দিয়ে পানি প্রবেশ ঠেকাতে সহায়তা করেছেন। স্থানীয় কৃষকরা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত আরও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় কৃষকরা দ্রুত স্লুইসগেট মেরামত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে আগাম বন্যার পানি থেকে বোরো ফসল রক্ষা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin