শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৫:৪৫ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর গুলশান থেকে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের পুত্র। জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে চকবাজার থানার একটি দল সোলায়মান সেলিমকে গ্রেফতার করে। ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সোলাইমান সেলিমের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin