শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হাসিনা গণতন্ত্রের যে ধারাকে ধ্বংস করেছে তা ফিরিয়ে আনতে হবে”শামা ওবায়েদ

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
স্বাধীনতার পরে জিয়া পরিবারের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের প্রতিটি রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে হবে।
সোমবার (৬ জানুয়ারি)  বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় র্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দান কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু এ কথা বলেন।
একটি সুস্থ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, যে গণতান্ত্রিক ধারাগুলোকে শেখ হাসিনা ধ্বংস করেছে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে।
নগরকান্দা বাজারের পেট্রোল পাম্প থেকে র্যালি শুরু হয়ে শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে নগরকান্দা উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সমবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নগরকান্দা উপজেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে নগরকান্দা উপজেলা ছাত্রদল নেতা মাহমুদুল হাসান বাবু ও সরকারি নগরকান্দা কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলী আকবর শরীফ আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর ছাত্রদল নেতা সাইফুল আলম সুজন।
এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,  নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. শওকত আলি শরীফ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু  ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম  রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin