মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ

Reporter Name / ৫২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৭:৫৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (মিষ্টি জান্নাত) আইনি নোটিশ দিয়েছেন আরেক অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিন তমা (তমা মির্জা)।বৃহস্পতিবার (২৩ মে) রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুইটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে- ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মীর্জা: জান্নাত’। এই শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য আছে বলে দাবি করেছেন আইনজীবী।

নোটিশে বলা হয়, এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য দিয়ে হয়রানি করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin