শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৭:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: আগুন লাগার ১১ দিন পর অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়। আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। নয় তলা ভবনের পুড়ে যাওয়া চারটি তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৫ জানুয়ারি) সকাল থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

গত ২৫ ডিসেম্বরের অগ্নিকাণ্ডের পর থেকে ৭ নম্বর ভবনের নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রাখা হয়। আগুন লাগার পর থেকে কাউকে এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি। ভবনটিতে যেসব মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে, তারা বিকল্প উপায়ে অন্য জায়গায় কাজ করছে।

আজ দেখা গেছে, ভবনটিতে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে পাঁচ তলার পর (উপরের ফ্লোরগুলোতে) শুধু গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।গত ২৫ ডিসেম্বর রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় বেশি ক্ষতি হয়।   এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয় তদন্ত কমিটিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin