মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

১৮ দিনে ১৭ ডেঙ্গু রোগীর মৃত্যু, শনাক্ত ৪০৫০

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ মাসের (ডিসেম্বর) ১৮ দিনে সারা দেশে ৪ হাজার ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৫ ডেঙ্গু রোগী। তবে গত একদিনে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আর এই বছরে এখন পর্যন্ত মশাবাহিত এ রোগে প্রাণ গেছে ২৭১ জনের। রোববার (১৮ ডিসেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন। সব মিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬৭৬ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৭৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩০২ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার (১৮ ডিসেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৪০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৪৬১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin