সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন ও পুরস্কার প্রদান

Reporter Name / ২১৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:০৮ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরঃ
দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহের গৌরীপুর উপজেলাতেও উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে ১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় স্থানীয় সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”
উপজেলার সরকারিভাবে নিবন্ধিত বিভিন্ন সমবায় সংগঠনের মধ্যে কর্মদক্ষতা, সেবা, স্বচ্ছতা ও কার্যক্রমের মান যাচাই করে কয়েকটি সমিতিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে “সচ্ছতা ও দক্ষতার সহিত সেবা মূলক কার্যক্রম” পরিচালনার জন্য গৌরীপুর উপজেলা ভূমি জরিপকারী (আমিন) সমিতি-কে শ্রেষ্ঠ সমিতি হিসেবে মনোনীত করা হয়।
স্থানীয় পাবলিক হলে আয়েজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সমবায় কর্মকর্তা। প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরে বলেন, স্বচ্ছতা, পরিশ্রম ও সম্মিলিত উদ্যোগই দেশের সার্বিক উন্নয়নে সমবায় ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।
পুরস্কারপ্রাপ্ত সমিতির নেতৃবৃন্দ জানান, এই স্বীকৃতি ভবিষ্যতে কাজের গতি বাড়াবে এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিক হওয়ার প্রেরণা যোগাবে।
দিনব্যাপী আয়োজন ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমবায় দিবসের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin