শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৫ দিনের রিমান্ডে মোল্যা নজরুল ইসলাম

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।আদালতে হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুল হক সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত এ আদেশ দেন।

এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) মোল্যা নজরুল ইসলামকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজশাহীর সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন মোল্যা নজরুল ইসলাম। সেখান থেকেই তাকে আটক করা হয়। আটকে সহায়তা করে রাজশাহী জেলা পুলিশ একাডেমি। পরে তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে প্রেরণ করা হয়।

মোল‍্যা নজরুল গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের এপ্রিলে মোল্যা নজরুল ঢাকা ডিবির ডিসি থাকা অবস্থায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করে এক কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরুলকে ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে একই বছরের ১২ নভেম্বর ঘুষ গ্রহণের সম্পৃক্ততা ‘না পাওয়ায়’ নজরুলকে দায়মুক্তি দেয় দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin