বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৯৫ শতাংশ উদ্ধারকাজ শেষ : ফায়ার সার্ভিস

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় ৯৫ শতাংশ উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার সকালে এ তথ্য জানানো হয়।ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এখন অনুসন্ধানের কাজ চলছে। ভেতরে কেউ আটকা আছে কিনা, তা দেখা হচ্ছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা গুরুতর।

এ ছাড়া বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচতলা ওই ভবনের নিচতলায় স্যানিটারি দোকান, দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের অফিস এবং তিন ও চারতলায় আবাসিক ভবন। এ ছাড়া ওই ভবনের পাশের আরেকটি সাততলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাততলা ভবনের ৪, ৫, ৬ ও ৭ তলা আবাসিক ভবন। এই সাততলা ভবনেও বিস্ফোরণ হয়ে থাকতে পারে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিক ধোঁয়ায় ছেঁয়ে যায়। বিস্ফোরণে ইট-পলেস্তারা, কাঠের টুকরো বহু দূর পর্যন্ত ছিটকে পড়ে। এতে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin