সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ছাত্রনেতা মোক্তার হোসেনের পুর্ন বহালের দাবিতে মানববন্ধন রামেকে মৃত ৩০ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত, ভর্তি আছে আক্রান্ত ৩৫ শিশু জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে নেত্রকোনায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্বে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল। এ উপলক্ষে ওইদিন এ ২ আসনের নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন। ইতোমধ্যে এ-সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী কর্তৃক স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকার নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin