রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মদনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মশামুক্ত নেত্রকোনা গড়ার শপথ: শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ভয়াবহ অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘সেমাফোর’ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ‘ইন্টারসেপ্টর’ বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তেল আবিব এই চরম সংকটের কথা এরই মধ্যে ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। মূলত গত বছরের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গে শুরু হওয়া অস্থিরতার পর থেকেই ইসরায়েলের এই সামরিক সরঞ্জামের ঘাটতি তৈরি হয়েছিল। চলমান যুদ্ধে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলার মুখে সেই সংকট এখন চরমে পৌঁছেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানানো হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে কিছু ক্ষেপণাস্ত্রে ‘ক্লাস্টার মিউনিশন’ বা গুচ্ছ বোমা যুক্ত করতে শুরু করেছে। এর ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বহুগুণ বেড়ে গেছে, যা মজুদ দ্রুত শেষ হওয়ার অন্যতম প্রধান কারণ।

একজন মার্কিন কর্মকর্তা সেমাফোরকে জানিয়েছেন, ওয়াশিংটন গত কয়েক মাস ধরেই ইসরায়েলের এই সীমাবদ্ধতা সম্পর্কে অবগত ছিল এবং পরিস্থিতি এমন হতে পারে তা আগেই অনুমান করেছিল। তবে তিনি স্পষ্ট করেছেন, ইসরায়েলের সংকট থাকলেও যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টর মজুদে কোনো ঘাটতি নেই।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেসিসহ অন্তত ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। জবাবে ইরান ইসরায়েলসহ প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এসব হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি এবং বিমান চলাচলের ক্ষেত্রে বড় বিপর্যয় সৃষ্টি হয়েছে। সূত্র : মিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin