শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আহতদের দীর্ঘ মেয়াদি চিকিৎসা দরকার: ঢামেক পরিচালক

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৮:৪৯ পূর্বাহ্ন

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণে আহতদের দীর্ঘ মেয়াদি চিকিৎসা দরকার বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

নাজমুল হক বলেন, একটা লোক যখন অসুস্থ হয়, তাকে একেবারে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন। কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকেই। আমরা চেষ্টার করছি, কত দ্রুত তাদের সুস্থ করা যায়। স্বাভাবিক কাজকর্মে কত দ্রুত ফিরে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।

তিনি জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একজনসহ মোট ১৫ জনকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমরা প্রয়োজনীয় সংখ্যক বিভাগকে রেখে বোর্ড করেছি। রোগীর প্রয়োজন অনুযায়ী বিভাগগুলো কাজ করবে, যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জনের মৃত্যুর কথা আমরা বলছি। বাইরে অন্য হাসপাতালে আরও থাকতে পারে।

গত মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশেরন (বিআরটিসি) বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট নামে পরিচিত ৭ তলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin