শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

নেত্রকোনার প্রতিনিধি / ১৪৮ Time View
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৭:৩২ পূর্বাহ্ন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় গুলিতে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত ও গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।

শুক্রবার (৩১ মার্চ) রাতে উপজেলার বারোমারি লক্ষ্মীপুর সীমান্তে সুপারি পারাপারের সময় এ ঘটনা ঘটে।নিহত আমিনুল লক্ষ্মীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। গুলিবিদ্ধ জায়দুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সীমান্ত দিয়ে সুপারি নেয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় চোরাকারবারিদের সঙ্গে বিরোধে জড়ায় বারোমারি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ নিয়ে এক পর্যায়ে স্থানীয় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়।

পরে আত্মরক্ষার্থে বিজিবি গুলি করলে আমিনুল নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন জায়দুল। তাকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পারিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় বিজিবির হাবিলদার মিনহাজ উদ্দিন (৫৩) নামে এক সদস্য আহত হয়েছেন। তাকেও দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে এ বিষয়ে ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মিডিয়া লুৎফর রহমান জানান, সীমান্তে সংঘর্ষ হয়েছে। গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin