শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিয়ের আগেই আদিত্য-অনন্যার ‘হানিমুন’

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৬ পূর্বাহ্ন

বিনোদন  ডেস্ক: আদিত্য রয় ও অনন্যা পাণ্ডে। বলিউডের বর্তমান সময়ের আলোচিত প্রেমের জুটি। যদিও তারা এখনো এ বিষয় মুখ খুলেননি। তবে তাদের রোম্যান্সের বিষয়টি কারোই অজানা নয়। অভিনেতা চাঙ্কি পাণ্ডেকন্যার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের ‘নাইট ম্যানেজার’। এবার আর গোপনে নয়, প্রকাশ্যেই নতুন বছর একসঙ্গে কাটাতে উড়াল দিলেন এ জুটি।

বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন বলিউডের আলোচিত দুই তারকা। দুজনকে একান্ত সময় কাটাতে উড়াল দিলেন দেশের বাইরে। আর তাইতো নেটিজেনরা বলছেন, বিয়ের আগেই ‘হানিমুন’ সেরে নিচ্ছেন এ জুটি।

এদিকে বন্ধু সারা আলি খানের সঙ্গে কফি উইথ করণের এক এপিসোডে হাজির হয়েছিলেন অনন্যা। ওই অনুষ্ঠানে সারা আলি বলেন, ‘অনন্যার কাছে নাইট ম্যানেজার (আদিত্য অভিনীত সিরিজ) রয়েছে, আমার নেই’। এমন সময় তারা দুজন একসঙ্গে নতুন বছর উদযাপনের জন্য বিদেশে উড়াল দিলেন, এই সুযোগটাই কাজে লাগালেন নেটিজেনরা। তারা মেতে উঠলেন নানা মন্তব্যে, আলোচনা আর সমালোচনায়। অধিকাংশ নেটিজেনের প্রশ্ন, বিয়ের আগেই হানিমুন, সম্পর্ক টিকবে তো?।

প্রসঙ্গত, কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০২২ সালে। এরপর শুরু হয় প্রেমের গুঞ্জন। এই গুঞ্জনের মাঝেই অনন্যার ২৫তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি। ফের নতুন বছরে একান্ত সময় কাটাতে দেশ ছাড়লেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin