মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শেখ হাসিনা ছবির জন্য কান্দে না, মানুষের জন্য কান্দে’-মতিয়া চৌধুরী

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১:৫৯ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার স্লোগানই হলো যেখানে মানুষের অসুবিধা সেখানে তিনি ‘কাছে থাকেন, পাশে থাকেন।’ ‘কাছে আছি, পাশে আছি’ অনেকেই স্লোগান দেয়। কিন্তু এইভাবে শেখ হাসিনার মতো কাছে কেউ থাকে না, পাশেও কেউ থাকে না। একটা ছবি তোলাও শেষ তারপরে যাওয়াও শেষ, এটাই তো আমরা এ দেশে দেখছি। কিন্তু শেখ হাসিনা ছবির জন্য কান্দে না, মানুষের জন্য কান্দে। এ হলো বাস্তবতা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে তার নির্বাচনি এলাকা নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের খারজান হাই স্কুল মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি নির্বাচনি জনসভা শেষে নির্বাচনের দিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন কিনা উপস্থিত সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বলেন, যারা এখন সুযোগের অভাবে মারামারি করতে পারছে না। সেই বিরোধীপক্ষ এ সমস্ত কথা রটিয়ে বেড়াচ্ছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভোটের দিন স্থানীয় কর্মী বা নেতৃবৃন্দ একট্টা হয়ে জনগণকে ভোটের সুযোগ করে দিবে এটা আমি জোড় দিয়ে বলতে পারি।

গণপদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান আবুলের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা মনির হোসেনের সঞ্চালনায় ওই নির্বাচনি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, আওয়ামী লীগ নেতা ও নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin