রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবির ১২১ তম জন্মদিন পালন 

Reporter Name / ৮৪ Time View
Update : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২১তম জন্ম বার্ষিকী আজ (১ জানুয়ারি)। ১৯০৪ সালে এই দিনে নানাবাড়ি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
মোহাম্মাদ জসীম উদ্‌দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্‌দীন নামেই পরিচিত। তার বাবার বাড়ি একই জেলার গোবিন্দপুর গ্রামে।
পল্লীকবির জন্মদিন উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকালে নিজ জেলা ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদ, জসিম ফাউন্ডেশন, আনছার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, প্রফেসর এম এ সামাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, আমিনুর রহমান ফরিদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin