শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মির্জা ফখরুলের জামিন পেছাতে এসেছেন কেন : হাইকোর্ট

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আগামী সপ্তাহে নির্ধারণ করেছেন আদালত। বুধবার (৩ জানুয়ারি) সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. সেলিমের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। এ সময় আদালত বলেন, বন্ধের পর শুনানি হবে। এখন কোনোভাবে সম্ভব না।ওয়ালিউর রহমানের এক সপ্তাহ সময় চাওয়া নিয়ে আদালত আরও বলেন, শুনানির তাড়া ছিল, এখন নেই কেন? পরে আদালত শুনানির জন্য নির্বাচনের দিন (৭ জানুয়ারি) ধার্য করেন।

গত ২২ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। ৩ ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়। পরে ১৭ ডিসেম্বর বিচারপতি মো. সেলিমের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে মির্জা ফখরুলের আইনজীবী শুনানি পেছাতে আবেদন করেন। সেই সময় বিচার ৩ জানুয়ারি শুনানি নির্ধারণ করেন।

গত ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফখরুলের গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin