বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদনে বিভিন্ন খাল ও স্লুইসগেট দিয়ে আগাম পানি প্রবেশ,তলিয়ে যাচ্ছে ফসলি জমি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিএনপি নিজেরাই তালা দেয়, নিজেরাই ভাঙে: শেখ হাসিনা

Reporter Name / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা নিজেরাই তালা দিয়েছে এবং নিজেরাই ভাঙছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ৭ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, (বিএনপি) নিজেরা অফিসে তালা দেয়, আবার নিজেরাই ভাঙে। এ নিয়ে আবার গর্ববোধ করে যে, চাবি হারিয়েছে। চাবি গেল কোথায়? তালা তো তাদেরই দেওয়া ছিল। তাদের চাবি খোয়া যাবে, চাবি হারাবে, তারাও পথ হারাবে। তারা পথ হারানো পথিক হয়ে গেছে।

এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে টানা চার বারের প্রধানমন্ত্রী বলেন, এখনও চক্রান্ত শেষ হয়নি। এখনও শুনি তারা (বিএনপি-জামায়াত) আবার লাফালাফি করে। নির্বাচন বাতিল করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। যাই হোক, জনগণের ভোটে আমরা সরকারে এসেছি, জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে। হারার ভয়ে বিএনপি নির্বাচনে করেনি।উল্লেখ্য, সৌজন্য সাক্ষাতে ২৯ দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin