শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভালুকার উপজেলা চেয়ারম্যান কারাগারে 

Reporter Name / ২০৫ Time View
Update : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে এক যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ ৮নং আমলী আদালতের বিচারক এ কে রওশন জাহান এ আদেশ দেন।বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু জানান, চার্জশিট দাখিলের দিনে মামলার প্রধান অভিযুক্ত আবুল কালাম আজাদ স্থায়ী জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মারধরের শিকার ও মামলার বাদী যুবলীগ নেতার নাম হুমায়ুন কবির। সে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান জেলা যুবলীগ নেতা।

যুবলীগ নেতা হুমায়ুন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপবাদ ও কটুক্তির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। সেটিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়। পরে ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin