শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইচাল্লা বিল দখলচেষ্টায় উত্তেজনা, পূর্বের চাষিদের অধিকার রক্ষার দাবি এলাকাবাসীর ফুলপুরে অবৈধ জ্বালানি মজুদ, পেট্রোল-ডিজেল জব্দ, মালিককে জরিমানা বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ফের পিছিয়েছে। বেগম জিয়ার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করলে বুধবার (৬ মার্চ) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালত আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী তেজগাঁও থানায় মামলাটি করেন। এতে খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়।

এরপর ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। এই মামলায় আসামি ২৪ জনের মধ্যে ৯ জন মারা গেছেন। বর্তমানে খালেদা জিয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১৫ জন এই মামলার আসামি। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin