রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মজুতদারি ও জাল টাকার বিরুদ্ধে র‍্যাবকে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন পণ্য মজুত করে রাখে এবং সেগুলোর দাম বাড়াতে অনৈতিক কৌশল অবলম্বন করে। আপনাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তারা আরও বেশি মুনাফাখোর হয়ে ওঠে, ভুলে যায় যে রমজান হলো আত্মসংযমের মাস।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঈদের আগে সাধারণত জাল টাকার প্রচলন বেড়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে ঈদের আগে নজরদারি আরও বাড়াতে হবে।তিনি বলেন, র‌্যাব সদস্যদের জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে র‌্যাবের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin