মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

 ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
 সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার বাঁশতলা ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সকালে এলাকাবাসী ওই মৃতদেহটি বাঁশতলা খেয়াঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌ পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, মৃতদেহটি এলাকার মনে হচ্ছে না, তাই পরিচয় পাওয়া যায়নি।  অবস্থা দেখে ধারনা করা হচ্ছে এটি দুই-তিন দিনের পুরনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস শেখ জানান, আজ ( সোমবার)  সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সিএন্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করি। মৃতের গায়ে সাদা কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিন্সের প্যান্ট পরিহিত ছিল। মৃতের গলায় একটি মাফলার পেচানো ছিল। মৃতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin