শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঈদের ৭ দিন সড়কে চলবে না ট্রাক-কাভার্ডভ্যান

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৬:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সব সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে। সড়ক থেকে নির্মাণসামগ্রী সরিয়ে রাখতে হবে। ঈদের সাত দিন আগে থেকে ঈদের পর তিন দিন পর্যন্ত সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে।

এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে বলেও জানান আমিন উল্লাহ নুরী। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী ও শ্রমিক পরিবহন নেতা শাহজাহান খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin