সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিতদের ‌ সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত  কার্যনির্বাহী পরিষদের সঙ্গে  ফরিদপুরের পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ‌ উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম।
এ সময় অন্যান্যের মধ্যে ‌ উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন,  অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, টিআই তুহিন লস্কর সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
সংক্ষিপ্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার  সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার  বলেন, ফরিদপুরের বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকরা তাদের ভূমিকা তুলে ধরতে পারেন। এ সময় শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়, সেগুলো সমাধানে জেলা পুলিশের  সহযোগিতা কামনা করা হয়।
এ সময় ফরিদপুর সাংবাদিকবৃন্দ  জেলা পুলিশের বিভিন্ন কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তারা বলেন, ফরিদপুরে প্রেস ‌ এবং পুলিশের মধ্যে  চমৎকার সম্পর্ক রয়েছে। আর তাই ফরিদপুরের উন্নয়নে এই ধারা অব্যাহত রাখতে হবে । এজন্য সাংবাদিকরা ‌ জেলা পুলিশকে সবসময় সহযোগিতা করবে।
এ সভায় ফরিদপুর প্রেস ক্লাবের  সভাপতি  কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলসহ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin