বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদনে বিভিন্ন খাল ও স্লুইসগেট দিয়ে আগাম পানি প্রবেশ,তলিয়ে যাচ্ছে ফসলি জমি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

Reporter Name / ৭৩৫ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১২:২৩ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯৬৭ জনে।

এ সময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৮ জনই রয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৯৪৭ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৫৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin