রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাংবাদিকদের গায়ে আঁচড় দিলেই শাস্তি : ইসি

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক:  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, সরকার আমাদের ওপর আস্থাশীল হওয়ায় এমনভাবে সহযোগিতা করছে যে, ১০ দিনের মধ্যে বিধি পরিবর্তন করেছি। উপজেলা পরিষদ নির্বাচনের নতুন বিধিতে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয়, কেউ ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে সঙ্গে সঙ্গে তার পানিশমেন্ট (শাস্তি) হবে। বিধি ভোটার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের বেলায়ও করা হয়েছে। অর্থাৎ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছোট বিষয়েও ছাড় দেওয়া হবে না।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নির্বাচনে কারও কোনো প্রভাব বিস্তারের সুযোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাব, যাতে উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না হয়। আর প্রশাসনকে আমি বলেছি, যেন তারা বিনয়ের সঙ্গে ব্যবহার করেন। শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। তবে অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে বলপ্রয়োগ ও আইন প্রয়োগ শতভাগ। তাতে ছোট ছোট বিষয়ে কোনো ছাড় নয়। প্রশাসনও আমাকে আশ্বস্তও করেছে।

গণমাধ্যম থেকে ভালো কিছু শুনলে অনুপ্রাণিত হন জানিয়ে আহসান হাবিব বলেন, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ বিষয়গুলো মিডিয়ায় প্রচার করুন। চুরি করলে চোরকে চোর বলুন, সে যেই হোক। আমরা মিডিয়াতে দেখে অ্যাকশন নেব। সাংবাদিকদের সঙ্গে কমিশন, র‌্যাব-পুলিশ, আনসার-ভিডিপিসহ সকল প্রশাসন থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয়। আপনারা সঠিক তথ্য উপস্থাপন করায় সেই তথ্যকে প্রাধান্য দিয়ে অ্যাকশন নিয়েছি। আপনারা মাঠপর্যায়ে আমাদের চোখ এবং কান হিসেবে ভূমিকা রেখেছেন। প্রশাসনের সবাই আপনাদের সম্পর্কে প্রশংসাও করেছে। স্বচ্ছতা, সততা ও সঠিকতার কোনো বিকল্প নেই, যা আপনারা প্রমাণ করেছেন বস্তুনিষ্ঠ সঠিক তথ্য পরিবেশন করে। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের জন্য সবাই সতর্ক ছিলেন।

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ভোটার কিন্তু প্রার্থীদেরই ভোট দেবে। সুতরাং ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। সর্বশেষ একটা নির্বাচনে পটুয়াখালীর আমতলীতে ইভিএমএ ৮০ শতাংশ ভোট পড়েছে। একটা ভোটও জালিয়াত হয়নি। প্রয়োজনে প্রচারের ব্যবস্থাও করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেন, অতীতের চেয়েও একমাত্রায় বেশি সুন্দর নির্বাচন চাই। তার থেকে যেন নিচে না নামি। সেভাবে প্রশাসন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। সবার সহযোগিতা ছাড়া একটি সুন্দর নির্বাচন করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin