সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

‘নিয়মের বাইরে রাজনীতি করলে জবাব দিতে হবে’

Reporter Name / ২৪৪ Time View
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৭:১৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

নিয়মের বাইরে রাজনীতি করলে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঘা ও তানোর উপজেলা আনসার ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে আছে। যারা দায়িত্বে আছেন তারা সুন্দরভাবে পালন করে যাচ্ছেন। তিনি বলেন, জামায়াত-শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজগতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেবো এবং নিচ্ছি। যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলেতে হবে। এর বাইরে যদি কিছু করেন তাহলে তাদের জবাব দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার একটি বিটার বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন তাদের ব্যাবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দিয়েছি। দেশে যখন অগ্নিসন্ত্রাস হয়েছিলো তখন ২ লাখ আনসার বীরত্বের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে রেললাইন চালুর জন্য তারা সুনাম কুড়িয়েছেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আদিবা আনজিম মিতা, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজমুন ইসলাম, ডিআইজি আব্দুন বাতেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ, বাঘা উপজেলায় চেয়ারম্যান লাইফউদ্দীন লাভলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin