রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পাবনায় দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: পাবনার রূপপুরেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে বাংলাদেশ এবং রাশিয়া নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সফররত রোসাটম মহাপরিচলককে বলা হয়, বাংলাদেশ আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী এবং সেটা রূপপুরেই।

বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে রাশিয়া ও রোসাটমের কাছে সহযোগিতা কামনা করা হয়। রোসাটম ও রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারাও এ বিষয়ে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী। ইতোমধ্যে প্রথম প্রকল্পের মাধ্যমে জনবল প্রশিক্ষিত করা হয়েছে। এদের দিয়েই দ্বিতীয় প্রকল্পের কাজও করানো যাবে। রোসাটমের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় প্রকল্পে খরচও কম পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin