মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান , নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখায় জানালার গ্রিল ও ভোল্টের তালা ভেঙে ৫ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।২ এপ্রিল, মঙ্গলবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকায় এ ঘটনা ঘটে।আলাউদ্দিন নগর এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখি জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ভিডিও ফুটেজও নেই, এসব ডিভাইস তারা চুরি করে নিয়ে গেছে। আলমারি অগোছালো। রাতের কোনো এক সময় ব্যাংকে চুরির এ ঘটনা ঘটেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ করা হয়নি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে রুমা বাজারের সোনালী ব্যাংকে হানা দেয় অস্ত্রধারী একদল ডাকাত। এ সময় পাশের ভবনে থাকা ব্যাংক ম্যানেজার নাজিম উদ্দিম এগিয়ে আসলে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে।

পুলিশ ও আনসার সদস্যরা এগিয়ে এলে হামলা চালিয়ে তাঁদের কাছে থাকা অস্ত্র কেড়ে নেয় হামলাকারীরা। পরে ব্যাংকের ভল্টের টাকা লুট ও ম্যানেজারকেও তুলে নিয়ে যায় ডাকাতেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin