বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন

 ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মোঃ মিঠু নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল  আটটার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন নগরকান্দার পাড়াদিয়া নামক স্থানে পৌছালে রেললাইনে থাকা ঐ ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত মিঠু সদরপুরের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা বলেও জানা গেছে।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin