মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনা ১৫ নিহতে গ্রেফতার ১

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলায় বাস-পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।খোকন মিয়া ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা সদরের দেলোয়ার হোসেনের ছেলে। দুর্ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

রবিবার ( ২১শে এপ্রিল)  ফরিদপুর র‌্যাব-১০ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে খোকন মিয়া (৫৪) নামে ওই চালককে গ্রেফতার করে।

সোমবার দুপুরে ফরিদপুর র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

লে. কমান্ডার কে এম শাইখ আকতার প্রেস ব্রিফিংয়ে জানান , গত ১৬ এপ্রিল ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে ঢাকা থেকে মাগুড়াগামী উত্তরা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস আলফাডাঙ্গা থেকে ছেড়ে আসা পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শিশু নারীসহ ১৫ যাত্রী নিহত হয়। দুর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের স্বজন ইমামুল শেখ বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। দুর্ঘটনার পর র‌্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পলাতক আসামি বাসের চালক খোকন মিয়াকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করে। ওই বাসের হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin