রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুর্গাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় দোকানের ক্ষয়ক্ষতি

Reporter Name / ২৯১ Time View
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:৩২ অপরাহ্ন

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ও দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার দুপুরের দিকে পৌর শহরের কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আকাশ এন্টারপ্রাইজ “ঢাকা মেট্রো ট-১৮৬৬৫৬”নাম্বারের এই ট্রাকটির বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার বিরিশিরি থেকে দুর্গাপুরগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিল। ট্রাকটি কাচারি মোড় নামক স্থানে এলে হঠাৎ মূল সড়ক থেকে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানে ডুকে যায়। এ-সময় মোটরসাইকেলে বসে থাকা মোটরসাইকেল মালিক দ্রুত সরে যাওয়ায় ও দোকানের মালিক কর্মচারী ভিতরে অবস্থান করায় কেউ আহত হননি।

এ ব্যাপারে দোকান মালিক আবু সাঈদ জানান, দূর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করেন। থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি আরও জানান, আমি এবং আমার কর্মচারীরা দোকানের ভিতরে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের জিনিস পত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল মালিক মো. সেলিম মিয়া জানান, দোকানের সামনে আমি মোটরসাইকেলটি দাঁড়া করানো মাত্র পিছন দিক থেকে বেপরোয়া ট্রাকটি দোকানের দিকে আসতে দেখে আমি দ্রুত সরে যাওয়া আমার জীবন রক্ষা পেয়ে যায়। তবে আমার মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায় এ নিয়ে কোনো ক্ষতিপূরণ পায়নি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, তারা নিজেরাই এটি মিটমাট করে নিবেন। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin