মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তালতলী প্রেসক্লাবের ২০২৩ সালের নির্বাচন সম্পন্ন  

Reporter Name / ২৫০ Time View
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ১:৫০ অপরাহ্ন

কাওসার হামিদ, তালতলী(বরগুনা)প্রতিনিধি
বরগুনার তালতলী প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মু. আ. মোতালিব(যুগান্তর) ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ(আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন। এ নিয়ে খাইরুল ইসলাম আকাশ তালতলী প্রেসক্লাবের টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শুক্রবার (২৩ডিসেম্বর) সকাল ১০টায় প্রতি পদের বিপরীতে একজন করে মনোনয়ন ফরম সংগ্রহ করায় ৯ সদস্যের কমিটিকে নির্বাচন কমিশনার অনুমোদন দেয়।
গত ২৯ নভেম্বর  প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক সভায় ২০২৩ সালের কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে সকল সদস্যদের সম্মতিতে প্রতি পদের বিপরীতে একজন করে মনোনয়ন ফরম তুলে। এরপরে ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো । পরবর্তীতে কোনো পদ থেকে প্রত্যাহার না করায় প্রধান নির্বাচন কমিশন ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটির ৮ জনকে নির্বাচিত ঘোষণা করেন । অর্থ সম্পাদক পদে কেউ মনোনয়ন ফরম ক্রয় করেনি। এজন্য ঐ পদটি শূন্য রয়ে গেছে। পরবর্তীতে মিটিং করে কোআপ করে ঐ পদে কাউকে নেওয়ার জন্য কার্যনির্বাহী কমিটিকে নির্বাচন কমিশন অনুরোধ করেন। ছাতনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ছিদ্দিক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি মংচিন থান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহিন সাইরাজ, নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া ও জসিম উদ্দিন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin