মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঝলমলে জীবনের পেছনে থাকে নানা চড়াই-উতরাই: ববি

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১:৩২ অপরাহ্ন

বিনোদন  ডেস্ক: নায়িকা ইয়ামিন হক ববির পরবর্তী সিনেমা ‘ময়ূরাক্ষী’। সমস্ত কাজ শেষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ‘ময়ূরাক্ষী’ নির্মাণের কথা শোনা যায়। তবে নির্মাতা জানান, এটি প্রেমের গল্প, তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।

নিজের চরিত্রের বিষয়ে ইয়ামিন হক ববি বলেন, “ময়ূরাক্ষী’ সিনেমার চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই ঝলমলে হোক না কেন, পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত রূপে তুলে ধরা সত্যিই জটিল। তাই অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করেছি।”

‘ময়ূরাক্ষী’ সিনেমার জন্য অন্য কাজ হাতে নেননি ববি। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘নিজেকে চরিত্রের মধ্যে ধরে রাখতে ওই সময়ে অন্য কোনো কাজ করিনি। নিজেকে নতুন লুকে হাজির করেছি। আশা করি, সিনেমাটিতে দর্শক নতুন এক ববিকে দেখতে পাবেন।’

‘ময়ূরাক্ষী’ সিনেমায় ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ। ইন্টারন্যাশনাল লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin