রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা কুষ্টিয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে জেলা পুলিশের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
দেশজুড়েই বয়ে চলছে প্রচণ্ড দাবদাহ। বৈশাখের শুরু থেকেই বাড়তে থাকা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘর থেকে বের হলেই গরম বাতাস শরীরে জ্বালা ধরাচ্ছে। সেই তীব্র দাবদাহ থেকে তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ শে এপ্রিল) দুপুরে  জেলা পুলিশের উদ্যোগে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র জনতা ব্যাংকের  মোড়ে শ্রমজীবী রিকশা চালক, ভ্যানচালক, অটোচালক ও   বিভিন্ন শ্রেণি – পেশার মানুষের মাঝে এসব বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো: মোর্শেদ আলম।
এ  সময়  অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো: মোর্শেদ আলম জানান, এ তীব্র তাপাদহে খেটে খাওয়া মানুষেরা অনেক ভোগান্তিতে রয়েছে। তাদেরকে এ তীব্র তাপাদহ থেকে পরিত্রাণের জন্য এ বিতরণ।  এ ধরনের কার্যক্রম এ গরমে চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin