রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুর সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

Reporter Name / ৩২৭ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৩:১৮ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় মদ, আতশবাজি ও সিটিগোল্ড চেইন-সহ ভান্টু সরকার (২৫) নামের এক মাদক পাচারকারী যুবককে আটক করেছে বিজিবি।
২৩ ডিসেম্বর, শুক্রবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর মাঠে অভিযান চালিয়ে ভান্টুকে আটক করা হয়।
আটককৃত মাদক পাচারকারী ভান্টু সরকার একই ইউনিয়নের জামালপুর গুচ্ছগ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। বিজিবি সূত্র জানায়, ১৫২/২-এস সীমান্ত পিলার হতে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে জামালপুর বিওপির টহল নদল সীমান্ত সংলগ্ন জামালপুর মাঠে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় ভারতীয় ২০বোতল মদ, ১৫০পিস আতশবাজি ও ২৫০ পিস সিটিগোল্ড চেইন-সহ মাদক পাচারকারী ভান্টু সরকারকে আটক করে। পরে উদ্ধার করা মাদক দ্রব্যের সিজার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা নির্ধারন করে আটক মাদক পাচারকারীকে আজ শুক্রবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin