শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিএনপির জনসমর্থন নেই, তাই তারা নির্বাচনেও নেই: হানিফ

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন

মোঃ জিয়াউর রহমান , স্টাফ রিপোর্টার :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াও নির্বাচনেরই অংশ। এটা হতেই পারে। কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতার কারণে সম্মান দেখিয়ে তার এলাকার অন্য কেউ প্রার্থী হয়নি বা দাঁড়ায়নি। তাই সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে, এটা সংবিধান সম্মত।

মে, রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, কোনো প্রার্থীর জনপ্রিয়তা অনেক বেশি, কোন প্রার্থীর কম। এমন হলে ভোটের ব্যবধান বেশি হবে। ভোট একপাক্ষিক বা দ্বিপাক্ষিক বলে কিছু নেই।

ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না বলে বিএনপি নেতারা যে কথা বলছে তা জনগণ সমর্থন করে না বলে মনে করেন হানিফ। তিনি বলেন, তাদের কথা পছন্দ করে না কেউ। অনেক চেষ্টা এমনকি নাশকতা করেও বিএনপি গত জাতীয় নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। জাতীয় নির্বাচনে ৪২ ভাগ ভোটার অংশ নিয়েছিল। এবারও মানুষ ভোট দিতে যাবে।

তিনি আরো বলেন, নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি নির্বাচনের কোনো সুযোগ নেই। বিএনপির জনসমর্থন নেই- তাই তারা নির্বাচন থেকে দূরে থাকছে।পরে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ।

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin